Taratala Incident | তারাতলায় ‘মৃত্যুমিছিল’, ২১ ঘন্টায় মৃত ৮, জোরকদমে চলছে উদ্ধারকাজ
Thursday, June 25 2026, 5:22 am

Key Highlightsরাতভর উদ্ধারকাজ চলেছে। বৃহস্পতিবার সকালে আরও পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।
বুধবার দুপুর নাগাদ তারাতলার একটি গোডাউনে লোহার বিম-সহ ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে! সেই সময় গুদামে কাজ করছিলেন অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক। কংক্রিটের স্তূপের নীচে চাপা পড়েন তাঁরা। এই বিপর্যয়ের প্রায় ২১ ঘণ্টা পার হয়ে গিয়েছে। বুধবার রাতভর উদ্ধারকাজ চলেছে। বৃহস্পতিবার সকালে আরও পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জন। বৃহস্পতিবার সকালে সেনার বিশেষ রেডার ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত গুদাম মালিক-সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- তারাতলা
- পুলিশ
- রাজ্য পুলিশ
- গ্রেফতার
- সেনাবাহিনী
- মৃত্যু


