Taratala Incident | ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছেন আর কতজন? নেই রেজিস্টার, শ্রমিকদের খোঁজে হয়রান তদন্তকারীরা

Thursday, June 25 2026, 5:38 pm
Taratala Incident | ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছেন আর কতজন? নেই রেজিস্টার, শ্রমিকদের খোঁজে হয়রান তদন্তকারীরা
highlightKey Highlights

ধ্বংসস্তূপের নিচে আর চাপা রয়েছেন কতজন, সে তথ্য জানা নাকি সম্ভব হচ্ছে না কিছুতেই। কারণ, এত বড় গুদাম এবং কোল্ডস্টোরেজ নির্মাণের কাজ চললেও সেখানে ছিল না কোনও রেজিস্টার।


বুধবার তারাতলায় নির্মীয়মাণ গুদামের লোহার শেড ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটে। এই বিপর্যয়ের ২৪ ঘন্টা কাটলেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় এখনও অবধি ১১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি ১৯ জন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাডিশনাল সিপি ক্রাইম কুণাল আগরওয়াল জানালেন, গুদামে কোনো রেজিস্টার না থাকায় কতজন সেখানে কাজ করছিল তা জানা যায়নি। ফলে ধ্বংসস্তূপের নিচে আর কতজন চাপা রয়েছেন কতজন, সে তথ্য জানা সম্ভব হচ্ছে না কিছুতেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File