Taratala Incident | দুর্যোগ কাটতেই তৎপর উদ্ধারকারীরা, নাইট ভিশন ক‌্যামেরা বসিয়ে খোঁজা হচ্ছে নিখোঁজদের

Friday, June 26 2026, 3:49 am
Taratala Incident | দুর্যোগ কাটতেই তৎপর উদ্ধারকারীরা, নাইট ভিশন ক‌্যামেরা বসিয়ে খোঁজা হচ্ছে নিখোঁজদের
highlightKey Highlights

দুপুরে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই উদ্ধারকাজ স্তব্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টা দু’য়েক পর বৃষ্টি কিছুটা কমলে সময় নষ্ট না করে ফের উদ্ধারকাজে হাত লাগায় সেনা।


বুধবার তারাতলায় নির্মীয়মাণ গুদামের লোহার শেড ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটে। বিপর্যয়ের ৪০ ঘন্টা বেশি কাটলেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার ভর দুপুরে অঝোরে বৃষ্টির জেরে উদ্ধারকাজ স্তব্ধ হয়ে যায়। সেনা, এনডিআরএফ ও অন‌্য উদ্ধারকারীরা চলে যান নিজেদের ক‌্যাম্পে। বৃষ্টি থামতেই ফের শুরু হয় কাজ। সূত্রের খবর, আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন‌্য নাইট ভিশন ক‌্যামেরা-সহ বিভিন্ন ধরনের থ্রিডি ক‌্যামেরা ব‌্যবহার করা হচ্ছে। পুলিশের সন্দেহ, এখনও অন্তত তিনটি দেহ ভিতরে আটকে রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File