Taratala Incident | মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত ‘অ্যাকশন’, তারাতলা বিপর্যয়ে গ্রেপ্তার ৩!

Thursday, June 25 2026, 2:34 am
Taratala Incident | মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত ‘অ্যাকশন’, তারাতলা বিপর্যয়ে গ্রেপ্তার ৩!
highlightKey Highlights

তারাতলায় গুদাম বিপর্যয়ে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল সৈয়দ মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী।


বুধবার বেলা ১২টা ৭ মিনিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তারাতলার ব্রেস ব্রিজের কাছের একটি নির্মীয়মান গুদাম। এই ঘটনায় ছাদ চাপা পড়ে মৃত্যু হয়েছে ৫ শ্রমিকের। আহত বহু। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকার্য চলছে এখনও। গতকাল এসএসকেএমে আহতদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশে ঘণ্টাদেড়েকের মধ্যে লালবাজারের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। রাতেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল সৈয়দ মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সৈয়দ মহম্মদ গুলজার ছিল ওই নির্মাণকাজের সুপারভাইজার। আতাউল এবং সুভাষই কাজের জন্য শ্রমিক সরবরাহ করত। তদন্ত চালাচ্ছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File