Taratala Incident | তারাতলা বিপর্যয়ে মৃতদেরকে পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর!
Thursday, June 25 2026, 6:20 am

Key Highlightsবৃহস্পতিবার PMO India-র এক্স হ্যান্ডলে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র।
বুধবার তারাতলায় নির্মীয়মাণ গুদামের লোহার শেড ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটে। এই ঘটনায় এখনও অবধি ৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ২০ জন আহত। এক জন অতিরিক্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন এবং চার জন সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।বৃহস্পতিবার PMO India-র এক্স হ্যান্ডলে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে লেখা হয়েছে, ‘কলকাতায় গতকাল যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড PMNRF থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।’
- Related topics -
- শহর কলকাতা
- নরেন্দ্র মোদি
- মোদী সরকার
- শুভেন্দু অধিকারী
- কলকাতা পৌরসভা
- কলকাতা পুরসভা
- কলকাতা কর্পোরেশন


