Taratala Disaster | দুর্ঘটনার ৮৭ দিনের মাথায় তারাতলা কাণ্ডে ২ হাজার পাতার চার্জশিট জমা পুলিশের!
Saturday, September 19 2026, 5:06 pm

Key Highlightsঘটনার ৮৭ দিনের মধ্যেই আজ, শনিবার আলিপুর আদালতে চার্জশিট পেশ করল বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’।
তারাতলায় গোডাউন ধসের ৮৭ দিনের মাথায় আজ, শনিবার আলিপুর আদালতে চার্জশিট পেশ করল বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’। সূত্রের খবর, প্রায় ২ হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে ‘সিট’। চার্জশিটে ৭০ জন সাক্ষীর বয়ান রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ২৪ জুন দুপুরে তারাতলায় ট্রান্সপোর্ট ডিপো রোডে নির্মীয়মান ওই গোডাউন একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয় ১৬ জনের। সেনা, এনডিআরএফ-সহ একাধিক বাহিনীর যৌথ উদ্ধারকাজে বহু শ্রমিককে বাঁচানো সম্ভব হয়। তারাতলা গোডাউন ধসে ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- তারাতলা
- কলকাতা পুরসভা
- সিআইডি
- কলকাতা পুলিশ
- পুলিশ


