Taratala Disaster | তারাতলা বিপর্যয়ে জীবন বাজি রেখে উদ্ধারকাজ, ‘সাহসী’ উদ্ধারকারীদের সম্মান মুখ্যমন্ত্রীর

Friday, July 3 2026, 4:57 pm
Taratala Disaster | তারাতলা বিপর্যয়ে জীবন বাজি রেখে উদ্ধারকাজ, ‘সাহসী’ উদ্ধারকারীদের সম্মান মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

জীবন বাজি রেখে, অত‌্যন্ত দ্রুততার সঙ্গে যাঁরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন করেছেন, অগনিত মানুষের প্রাণ বাঁচিয়েছেন, তাঁদের সম্মানিত করবে রাজ‌্য সরকার।


তারাতলা বিপর্যয়ের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি শহর কলকাতা। ১৭ জনের মৃত্যু ঘটে সেই ঘটনায়। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার উদ্ধারকারীদের জন্যে নয়া ঘোষণা করলো রাজ্য সরকার। জীবন বাজি রেখে অত‌্যন্ত দ্রুততার সঙ্গে যাঁরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন তাঁদের সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার আলিপুর বডিগার্ড লাইন্সে পুলিশের এক অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মান তুলে দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, কলকাতা পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা, সিভিল ডিফেন্স, এনডিআরএফ, সেনাবাহিনী-সহ এই উদ্ধারকাজের সঙ্গে জড়িতদের প্রত্যেককে সম্মান জানানো হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File