Taratala Accident | ট্যাটু দেখে শণাক্ত নিথর দেহ, আরও কতজন আটকে আছে? সংশয়ে উদ্ধারকারীরা

Friday, June 26 2026, 4:10 am
Taratala Accident | ট্যাটু দেখে শণাক্ত নিথর দেহ, আরও কতজন আটকে আছে? সংশয়ে উদ্ধারকারীরা
highlightKey Highlights

তারাতলার বি২ ট্রান্সপোর্ট ডিপো রোডের গোডাউনের ধ্বংসস্তূপ সরিয়ে বুধবার রাত পর্যন্ত পাঁচ জন মৃতের খোঁজ মিলেছিল। বৃহস্পতিবার সেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।


বুধবার তারাতলায় নির্মীয়মাণ গুদামের লোহার শেড ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটে। বিপর্যয়ের ৪০ ঘন্টার বেশি কাটলেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। ধ্বংসস্তূপ থেকে যে পাঁচ জনের নিথর দেহ উদ্ধার হয়েছে, তাঁরা হলেন খিদিরপুরের বাসিন্দা আসগর হোসেন (৫৫), সুন্দরবনের বাসন্তীর সাহিল সর্দার (১৭), বিহারের মুঙ্গেরের ঘি কুমার (১৭), মেটিয়াবুরুজের বাসিন্দা হাসান ইমাম (৪৪) এবং আসানসোলের বাসিন্দা নবীন সিং (৪৪)। এঁদের মধ্যে নবীনের হাতের ট্যাটু দেখে তাঁকে শণাক্ত করেছেন বাড়ির লোকজন। এদিকে রেজিস্টারের অভাবে মোট কতজন শ্রমিক এখনও আটকে আছেন তা নিয়ে সংশয়ে উদ্ধারকারীর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File