Taratala Accident | তারাতলায় মৃত্যু বেড়ে ১৫, ধ্বংসস্তূপে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা
Friday, June 26 2026, 6:27 am

Key Highlightsধ্বংসস্তূপে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা। এরই পাশাপাশি শুক্রবার সকালে তারাতলার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫।
বুধবার তারাতলার বি২ ট্রান্সপোর্ট ডিপো রোডের গোডাউনের ছাদ গুদামের লোহার শেড ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটে। বিপর্যয়ের ৪০ ঘন্টার বেশি কাটলেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বুধবার দুপুর থেকে সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার সকালে তারাতলার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। যুদ্ধকালীন তৎপরতায় এখনও চলছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার রাতে আরও দু’টি দেহ উদ্ধার হয়েছে। যদিও তাঁদের দু’জনের দেহ এখনও শনাক্ত হয়নি। এসএসকে এম হাসপাতালে জখম অবস্থায় ভর্তি রয়েছেন ১৮ জন। সূত্রের খবর, বহু শ্রমিক এখনও নিখোঁজ।
- Related topics -
- শহর কলকাতা
- তারাতলা
- উদ্ধারকার্য
- মৃতদেহ উদ্ধার
- উদ্ধারকারী
- এক্সিডেন্ট
- মৃত্যু


