Tarapith Temple | আর মা তারা-কে স্পর্শ করতে পারবেন না, বিশৃঙ্খলা রুখতে নয়া নিয়ম জারি তারাপীঠে
Thursday, July 2 2026, 5:27 am

Key Highlightsগর্ভগৃহের বাইরে থেকেই যাতে ভক্তরা দেবীর মূর্তি ভালো করে দেখতে পান সেই জন্য তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ এক ফুট নীচু করা হতে পারে বলেও ঠিক হয়েছে।
তারাপীঠ মন্দিরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নয়া নিয়ম মন্দির পরিচালন কমিটির। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে আর কেউ মা তারা-কে স্পর্শ করতে পারবেন না। গর্ভগৃহের বাইরে থেকেই যাতে ভক্তরা দেবীর মূর্তি ভালো করে দেখতে পান সেই জন্য তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ এক ফুট নীচু করা হতে পারে বলেও ঠিক হয়েছে। মন্দির কমিটির সভাপতি জানিয়েছেন, প্রত্যেকের জন্যে নির্দির্ষ্ট লাইন থাকবে। সাধারণ পুণ্যার্থীদের জন্য আধঘন্টা এবং বিশেষ বা ভিআইপি লাইনে থাকা জন্য কুড়ি মিনিট চলবে লাইন। সূত্রের খবর, কৌশিকী অমাবস্যার পরে তারা মায়ের বিগ্রহকে অন্য কোথাও সরিয়ে নিয়ে গর্ভগৃহের কাজ করার পরিকল্পনা করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- তারাপীঠ
- শহর কলকাতা


