Tarapith | ভোররাতে তারাপীঠে ভয়াবহ অগ্নিকান্ড! পুড়ে ছাই হোটেলের গ্রাউন্ড ফ্লোর, মৃত ৭

Monday, August 17 2026, 4:32 am
Tarapith | ভোররাতে তারাপীঠে ভয়াবহ অগ্নিকান্ড! পুড়ে ছাই হোটেলের গ্রাউন্ড ফ্লোর, মৃত ৭
highlightKey Highlights

সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে। জানা গিয়েছে, হোটেলটির একতলায় আগুন লেগে গিয়েছে।


পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু পুণ্যার্থীদের। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে। সূত্রের খবর, এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ তারাপীঠ থানার পুকুরপাড়ে অবস্থিত ‘বিদিশিনি’ নামে একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আচমকাই আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। সোমবার ঘটনার সময়ে পুণ্যার্থীরা হোটেলের ঘরে ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন আবাসিক। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দমকল বাহিনী ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File