Tarapith Hotel Fire Update | তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল অফিসারকে সাসপেন্ড প্রশাসনের!
Wednesday, August 19 2026, 2:16 pm

Key Highlightsতারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই দমকল দফতরের অফিসারের গাফিলতি খুঁজে পেয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষদপ্তর।
সোমবার ভোরে তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ন’জন আবাসিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই হোটেলের মালিক প্রবীর পাল ও তাঁর ছেলে কল্যাণ আশিস পালকে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ। ইতিমধ্যেই রিপোর্টের ভিত্তিতে যে অফিসার ওই হোটেলকে ফায়ার সেফটি সার্টিফিকেট দিয়েছিল তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সূত্রের খবর, স্টেশন অফিসার অভয় চৌধুরীর রিপোর্টের ভিত্তিতেই তারাপীঠের ওই হোটেলের ফায়ার সেফটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। ইতিমধ্যেই নিরাপত্তায় খামতির অভিযোগে বীরভূম জেলা প্রশাসন তারাপীঠের ১৫টি হোটেল এবং লজ বন্ধের নির্দেশ দিয়েছে।
- Related topics -
- রাজ্য
- বীরভূম
- তারাপীঠ
- দমকল
- দমকল মন্ত্রী
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- বরখাস্ত


