Tarapith | তারাপীঠে অগ্নিকাণ্ডের পরে কড়া অ্যাকশন! কৌশিকী অমাবস্যার আগেই হোটেলগুলির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ প্রশাসনের

Thursday, August 20 2026, 5:02 pm
Tarapith | তারাপীঠে অগ্নিকাণ্ডের পরে কড়া অ্যাকশন! কৌশিকী অমাবস্যার আগেই হোটেলগুলির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ প্রশাসনের
highlightKey Highlights

কৌশিকী অমাবস্যার আগেই সমস্ত হোটেলের নথিপত্র এবং ফায়ার সেফটির ঘাটতি নিয়ম মেনে ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।


তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ন’জনের। এরপরই মন্দির সংলগ্ন হোটেলগুলির নিরাপত্তায় ৯ দফা নির্দেশ জারি করলো প্রশাসন। বৃহস্পতিবার বিশেষ দল নিয়ে তারাপীঠে পরিদর্শনে নামেন রামপুরহাট মহকুমা শাসক, এসডিপিও, দমকল বিভাগের আধিকারিক এবং তারাপীঠ থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ একাধিক প্রশাসনিক কর্তারা। নির্দেশ অনুযায়ী, জরুরি নির্গমন দরজা, করিডোর ও সিঁড়ি কোনওভাবেই সিলিন্ডার, বোতল বা অন্য কোনও জিনিসপত্র দিয়ে আটকে রাখা যাবে না। কাঠ বা বোর্ডের পরিবর্তে এমন গ্রিল গেট রাখতে হবে, যাতে ধোঁয়া সহজে বের হতে পারে। কোনও নির্গমন গেটে তালা দিয়ে রাখা যাবে না। জরুরি নির্গমনের জন্য সঠিক সাইনবোর্ড এবং প্রশিক্ষিত কর্মী রাখার কথাও বলা হয়েছে। ছাদে যাওয়ার গেট তালাবন্ধ রাখা যাবে না এবং আগুন লাগলে মানুষ যাতে দ্রুত ছাদে পৌঁছতে পারেন। হোটেল কর্মীদের ফোনে পুলিশ ও দমকলের জরুরি যোগাযোগ নম্বর আগে থেকেই সেভ করে রাখা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File