Tarapith Fire Tragedy | আগুন ছড়ালেও বাজেনি ফায়ার অ্যালার্ম! ফায়ার এগজ়িট গেটে ঝুলছিল তালা! তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়াশা

Monday, August 17 2026, 2:05 pm
Tarapith Fire Tragedy | আগুন ছড়ালেও বাজেনি ফায়ার অ্যালার্ম! ফায়ার এগজ়িট গেটে ঝুলছিল তালা! তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়াশা
highlightKey Highlights

সব থেকে বড় অভিযোগ, এত বড় হোটেল আগুনের দখলে চলে গেল, অথচ কোনও ঘরে কোথাও ফায়ার অ্যালার্মই বাজেনি।


সোমবার ভোররাতে বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এত বড় হোটেল আগুনের দখলে চলে গেল, অথচ কোনও ঘরে কোথাও ফায়ার অ্যালার্মই বাজেনি। আগুন থেকে বাঁচতে যখন হোটেলের আবাসিকরা ছুটছিলেন তখনও ফায়ার এগজ়িট গেটে ঝুলছিল তালা। গেটটি বন্ধ থাকায় বেরোতে পারেননি সেখানে থাকা পুণ্যার্থীরা। যদিও হোটেলের মালিকের ছেলের দাবি, ‘হোটেলের পেছনের দিকে Emergency Exit এবং সিঁড়ি থাকলেও অনেক পর্যটকই তা জানতেন না। ফলে অনেকেই সামনের দরজা দিয়ে বেরোতে গিয়ে আগুনে ঝলসে গিয়েছেন।’ পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File