Tarapith Fire Tragedy | তারাপীঠ-অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর! ক্ষতিপূরণের ঘোষণা রাজ্যের

Key Highlightsতারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।
সোমবার ভোররাতে বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন এই ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতর থেকে লেখা হয়েছে, “বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সহায়তা করছে।” এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। মন্ত্রী জানিয়েছেন, মৃতদের মোট ৯ লক্ষ টাকা করে এবং আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ মৃতদের ক্ষেত্রে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে জেলাশাসকের নিজস্ব তহবিল থেকে এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে।


