Tarapith | কৌশিকী অমাবস্যায় মা তারার শিলামূর্তি স্নান, তারাপীঠে মঙ্গলারতি! বঙ্গবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Thursday, September 10 2026, 3:17 am
Tarapith | কৌশিকী অমাবস্যায় মা তারার শিলামূর্তি স্নান, তারাপীঠে মঙ্গলারতি! বঙ্গবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

বৃহস্পতিবার ভোরে মা তারার শিলামূর্তি স্নান করিয়ে মঙ্গলারতি করে দিনের শুরু হল তারাপীঠে।


আজ, কৌশিকী অমাবস্যা। বীরভূমের তারাপীঠে মায়ের মন্দিরে শুরু হয়েছে পূজার্চনা। বৃহস্পতিবার ভোরে মা তারার শিলামূর্তি স্নান করিয়ে মঙ্গলারতি করে দিন শুরু হল তারাপীঠে। কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পোস্টে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, “মা তারার অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। দূর হোক সকল অশুভ ও অন্ধকার। তারা মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। সকলকে জানাই কৌশিকী অমাবস্যার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। জয় মা তারা।” উল্লেখ্য, আজ কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে এবং শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিট গতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File