Tarakeswar Special Train | রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী, হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর-গোঘাট শাখায় স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

Friday, June 19 2026, 4:11 am
Tarakeswar Special Train | রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী, হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর-গোঘাট শাখায় স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের
highlightKey Highlights

আগামিকাল তারকেশ্বরে বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর। বাড়তি যাত্রীর আশঙ্কা করেই তারকেশ্বরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।


২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরে বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর। আগামীকাল যাত্রীদের জন্য ৭টি বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের। ০৩০৬৩ হাওড়া–তারকেশ্বর EMU স্পেশাল: হাওড়া থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ৯টা ১২ মিনিটে। ০৩০৬৬ তারকেশ্বর–শেওড়াফুলি EMU স্পেশাল: তারকেশ্বর থেকে ৯টা ৪৫ মিনিটে ছেড়ে শেওড়াফুলিতে পৌঁছবে ১০টা ৩৫ মিনিটে। ০৩০৬৫ শেওড়াফুলি–তারকেশ্বর EMU স্পেশাল: শেওড়াফুলি থেকে ১০টা ৪৮ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ১১টা ৪৫ মিনিটে। ০৩০৬৭ তারকেশ্বর–আরামবাগ EMU স্পেশাল: তারকেশ্বর থেকে ৭ টা ২০ মিনিটে ছেড়ে আরামবাগ পৌঁছবে ৮টায়। ০৩০৬৮ আরামবাগ–তারকেশ্বর EMU স্পেশাল: আরামবাগ থেকে ৮টা ৭ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ৮ টা ৩৯ মিনিটে। ০৩০৬৯ তারকেশ্বর–গোঘাট EMU স্পেশাল: তারকেশ্বর থেকে ১০টা ২১ মিনিটে ছেড়ে গোঘাট পৌঁছবে ১১টা ৮ মিনিটে। ০৩০৭০ গোঘাট–তারকেশ্বর EMU স্পেশাল: গোঘাট থেকে ১১টা ২০ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ১২টা ১০ মিনিটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File