Thalapathy Vijay | শুক্রে কাটলো খরা, ম্যাজিক ফিগার ছুঁয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের TVK
Friday, May 8 2026, 4:41 pm

Key Highlightsকংগ্রেস, ভিসিকে, সিপিআই এবং সিপিআই(এম)-এর সমর্থন পাওয়ার পর তাঁর দল TVK-এর সরকার গঠনের দাবি আরও শক্তিশালী হয়েছে।
অবশেষে স্বস্তিতে থালাপতি বিজয়। সূত্রের খবর, ম্যাজিক ফিগার ছুঁতে কংগ্রেসের পরে এ বার VCK, সিপিআই এবং সিপিএম-এর সঙ্গে ‘ডিল সিল’ করল TVK। সূত্রের খবর, শুক্রবার বিকেলেই তামিলনাড়ুর লোক ভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিজয়। উল্লেখ্য, ২৩৪ আসনবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ১০৮ টি আসনে জিতেছিল টিভিকে। সরকার গঠনের জন্য মোট ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। সূত্রের খবর, কংগ্রেসের পাঁচ জন, ভিসিকের দু’জন, সিপিএমের দু’জন এবং সিপিআই-এর দু’জন বিধায়ক টিভিকে-কে সমর্থন জানাচ্ছেন।


