Tamil Nadu-Vijay Thalapathy | অবশেষে মিললো সরকার গঠনের অনুমতি! কবে শপথ নেবেন দক্ষিণী সুপারস্টার বিজয়?

Saturday, May 9 2026, 4:49 pm
Tamil Nadu-Vijay Thalapathy | অবশেষে মিললো সরকার গঠনের অনুমতি! কবে শপথ নেবেন দক্ষিণী সুপারস্টার বিজয়?
highlightKey Highlights

সন্ধ্যায় দক্ষিণী সুপারস্টার তামিলনাড়ুর লোকভবনে গিয়ে দেখা করেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে।


যাবতীয় শঙ্কা কাটিয়ে শনিবার বিকেলে সরকার গঠনের জন্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে থালাপতি বিজয়ের টিভিকে। সূত্রের খবর, শনির সন্ধ্যায় তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন দক্ষিণী সুপারস্টার। জানা যাচ্ছে, অবশেষে বিজয়কে সরকার গঠনের অনুমতিও দিয়েছেন রাজ্যপাল। রবিবার সকাল ১০টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিজয়। সূত্রের খবর, ম্যাজিক ফিগার ছুঁতে কংগ্রেসের পরে এ বার VCK, সিপিআই এবং সিপিএম-এর সঙ্গে ‘ডিল সিল’ করেছে TVK।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File