Tamanna Murder Case | তামান্না ‘খুনে’ মঙ্গলবার গভীর রাতে পুলিশের জালে আরও ২ অভিযুক্ত!

Wednesday, June 24 2026, 5:31 am
Tamanna Murder Case | তামান্না ‘খুনে’ মঙ্গলবার গভীর রাতে পুলিশের জালে আরও ২ অভিযুক্ত!
highlightKey Highlights

শুভেন্দু অধিকারীর বার্তার পরই পুলিশ তল্লাশি অভিযানে নামে। রাতেই সাবির শেখ ও জিয়ারুল শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।


মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, তামান্নার পরিবার বিচার পাবে। গতকাল গভীর রাতে নদিয়ার কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্না খুনে আরও ২ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতদের নাম সাবির শেখ ও জিয়ারুল শেখ। আজ তাদের আদালতে তোলা হবে বলে খবর। উল্লেখ্য, গতবছর ২৩ জুন উপনির্বাচনে জয়ের পর তৃণমূল বিজয় মিছিল করে। বিজয় মিছিল থেকে ছোড়া বোমাতেই মৃত্যু হয় নাবালিকা ছাত্রীর। এই ঘটনায় এখনও অবধি ১৩ জনকে পাকড়াও করা হল। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তামান্নার মা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File