Tamanna Murder Case | তামান্না হত্যা মামলায় ভিন রাজ্য থেকে গ্রেপ্তার একাধিক, ধৃত বেড়ে ১৬!
Thursday, June 25 2026, 5:03 am

Key Highlightsমঙ্গলবার ও বুধবার টানা অভিযান চালিয়ে এই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। এর ফলে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।
মুখ্যমন্ত্রীর বার্তার পরে তামান্না হত্যা মামলার তদন্তে মঙ্গলবার ও বুধবার টানা অভিযান চালালো পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গ্রেপ্তার করা হয় জিয়ারুল শেখ ও সাবির শেখকে। বুধবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ফকর শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ এবং মিনারুল শেখ। এদের মধ্যে মিনারুলকে গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, বৃহস্পতিবার ধৃতকে গুরগাঁও আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে রাজ্যে নিয়ে আসা হবে। উল্লেখ্য, চব্বিশে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত্যু হয় কালীগঞ্জের ছোট্ট তামান্নার। মেয়ের বিচার চেয়ে হন্যে হয়ে ঘুরছেন মা সাবিনা ইয়াসমিন।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- westbengal
- শুভেন্দু অধিকারী
- খুন
- খুনের চেষ্টা
- নদীয়া


