Afghan Womens | মহিলাদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা তালিবানের! ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে!

Sunday, November 29 2026, 4:30 am
Afghan Womens | মহিলাদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা তালিবানের! ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে!
highlightKey Highlights

বার মহিলাদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল তালিবান। সেক্ষেত্রে বয়স্ক মহিলাদের ‘বিবি’ এবং অল্প বয়সিদের ক্ষেত্রে ‘গরু’ বা ‘ছাগল’ বলেও ডাকা হচ্ছে!


২০২১ সালে তালিবান ফেরার পর থেকে মহিলাদের বিরুদ্ধে ১৪৪টিরও বেশি নিষেধাজ্ঞা জারি হয়েছে। শিক্ষা, চাকরি ও স্বাধীন চলাফেরার পর এবার যুক্ত হল নামের ওপরও কড়াকড়ি। এবার মহিলাদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল তালিবান। সেক্ষেত্রে বয়স্ক মহিলাদের ‘বিবি’ এবং অল্প বয়সিদের ক্ষেত্রে ‘গরু’ বা ‘ছাগল’ বলেও ডাকা হচ্ছে! আফগানিস্তানের বালখ প্রদেশে সরকারি নথি, হাসপাতালের রেকর্ড ও প্রেসক্রিপশনে মহিলাদের আসল নাম লেখা নিষিদ্ধ করেছে তালিবান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে জারি হওয়া ওই নির্দেশে হাসপাতাল ও সরকারি দপ্তরের কর্মীদের মহিলাদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়। ‘বিবি’ শব্দের অর্থ বয়স্ক মহিলা বা ঠাকুমা। তবে অভিযোগ, বহু ক্ষেত্রে মহিলাদের ‘গরু’ বা ‘ছাগল’ বলেও ডাকা হচ্ছে। অধিকারকর্মী লালাহ ওসমানির মতে, নাম কেড়ে পশুর নামে ডাকা মহিলাদের পরিচয় ও মর্যাদা মুছে ফেলার চেষ্টা। একই নামে প্রেসক্রিপশন বা রিপোর্ট তৈরি হলে চিকিৎসাতেও বড়সড় ভুল ও বিপদের আশঙ্কা করছেন চিকিৎসকেরা। বালখ দিয়ে শুরু হলেও এটি দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন মানবাধিকারকর্মীরা। এই জরুরি খবর গোটা দুনিয়াতে বাড়াচ্ছে উদ্বেগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File