Tala Prattoy | ‘সাফাই’ অভিযানে টালা প্রত্যয়, ফিরছে পাড়ার পুজোর ফ্লেভার! কামব্যাক করছেন পুরোনো শিল্পী
Wednesday, July 22 2026, 7:12 am

Key Highlightsবিশ্বেশ্বর পাণ্ডের কথায়, মাঠ দখল করে পুজোর আয়োজনে তাঁরা বিশ্বাসী নন। প্রশাসনের অনুমতি নিয়ে যতখানি জায়গায় পুজো করা যাবে, সেখানেই বড় করে হবে দেবীর আরাধনা।
রাজ্যে পালাবদলের পর ভোল বদলাচ্ছে দুর্গাপুজোরও। গত কয়েক বছর ধরে পুজোর শেষ দিনই আগামী বছরের পুজোর শিল্পীর নাম ঘোষণা করার ট্রেন্ড চালু করেছিল টালা প্রত্যয়। গতবছর ক্লাবের সঙ্গে মনোমালিন্য হওয়ায় সুশান্ত শিবাণী পালের বিকল্প হিসেবে ভবতোষ সুতারকে বেছে নেয় টালা প্রত্যয়। সূত্রের খবর, এবার ফিরছেন সুশান্ত পাল। মঙ্গলবার সম্পাদক বিশ্বেশ্বর পাণ্ডে জানান, “এতকাল পুজোর নামে একনায়কতন্ত্র চালানো হয়েছে। এবার টালা প্রত্যয়ে ফিরবে পাড়ার পুজোর ফ্লেভার। স্থানীয় বাসিন্দাদের নিয়ে সকলে মিলে পুজোর আয়োজন করব।”
- Related topics -
- শহর কলকাতা
- দুর্গাপুজো
- দূর্গা পুজো ২০২৫
- দুর্গাপূজা শোভাযাত্রা
- পুজো ও উৎসব


