Vietnam Airlines | মিউনিখে টেকঅফের সময় রানওয়েতে ধাক্কা লেজের, ফেটে গেল বিমানের ৪টি টায়ার!

Wednesday, August 19 2026, 6:40 am
Vietnam Airlines | মিউনিখে টেকঅফের সময় রানওয়েতে ধাক্কা লেজের, ফেটে গেল বিমানের ৪টি টায়ার!
highlightKey Highlights

শেষ পর্যন্ত প্রায় দু’ঘণ্টা ধরে আকাশে চক্কর কাটার পরে নিরাপদে মিউনিখ বিমানবন্দরেই ফিরল ফ্লাইট।


টেক অফের সময়ে আচমকাই দু’বার গতি কমে গেল ভিয়েতনাম এয়ারলাইন্সের বোয়িং 787-9 বিমানের। রানওয়ের প্রায় শেষ প্রান্তে পৌঁছে কোনও রকমে আকাশে উঠতে সক্ষম হলেও কিছুক্ষণের মধ্যেই ‘টেল স্ট্রাইক’ অর্থাৎ বিমানের লেজ রানওয়েতে ধাক্কা খাওয়ার সতর্কবার্তা আসে। পাশাপাশি মেলে টায়ারের চাপ কমে যাওয়ার সংকেত! সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত প্রায় দু’ঘণ্টা ধরে আকাশে চক্কর কাটার পরে নিরাপদে মিউনিখ বিমানবন্দরেই ফিরল ফ্লাইট। ভিয়েতনাম এয়ারলাইন্সের VN34 বিমানটি জার্মানির মিউনিখ থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয় যাচ্ছিল। Boeing 787-9 বিমানে ছিলেন ২৭১ জন যাত্রী এবং ১৬ জন ক্রু। ভিয়েতনামের বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রানওয়ে ২৬L দিয়ে টেক-অফের সময়ে বিমানটি রানওয়ের প্রায় মাঝামাঝি পৌঁছতেই পাইলটরা লক্ষ্য করেন, প্রায় দু’সেকেন্ডের জন্য বিমানের গতি আর বাড়ছে না। শেষ পর্যন্ত রানওয়ের মাত্র প্রায় ৯১ মিটার বাকি থাকতে বিমানটির নোজ় উপরে তুলে আকাশে ওড়ানো হয়। এই কারণেই টেক-অফের সময়ে বিমানের লেজ রানওয়েতে ঘষটে যায়। আকাশে ওঠার পরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিমানে টেল-স্ট্রাইকের সতর্কবার্তার পাশাপাশি টায়ারের চাপ কমে যাওয়ার সংকেত আসে। পরে জানা যায়, মূল ল্যান্ডিং গিয়ারের মোট আটটি টায়ারের মধ্যে চারটিরই প্রেসার নষ্ট হয়েছিল। এর পরে বিমানটি মিউনিখে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File