T20 World Cup | বিশ্বকাপের আগেই চোট, টিম ইন্ডিয়ায় অনিশ্চিত ওয়াশিংটন সুন্দর, বিকল্প খুঁজছেন কোচ
Thursday, February 5 2026, 6:01 pm

Key Highlightsবিশ্বকাপে কি ওয়াশিংটন সুন্দরকে পাওয়া যাবে? তার উত্তর এখনও পর্যন্ত নেই অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকার বিরুদ্ধে খেলতে নামছে গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল। বড়ো ম্যাচের আগেই কপালে ভাঁজ টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীন পঞ্চম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। চোট এখনও সারেনি। তবে এই মুহূর্তে অলরাউন্ডারের বিকল্প কাউকে খোঁজাও হচ্ছে না। ভারত অধিনায়ক সূর্যকুমার বলেছেন, “আমরা ওয়াশিংটনের বিষয়ে ধৈর্য্য ধরছি। কোনও বিকল্পের কথা ভাবছি না।”
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- বিশ্বকাপ 2026
- ক্রিকেট বিশ্বকাপ
- টি টোয়েন্টি বিশ্বকাপ


