T20 World Cup | নকআউট পর্বে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপের ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড
Wednesday, March 4 2026, 5:09 pm

Key Highlightsইডেনে একপেশে সেমিফাইনালে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড। দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে কিউয়িরা।
বিশ্বকাপের দোরগোড়ায় পৌঁছে পয়া ইডেনে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। একপেশে সেমিফাইনালে নকআউট পর্বে এসে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে ৩৩ বলে ১০০ রান করে ফিন অ্যালেন অপরাজিত থাকলেন। শিশির ভেজা মাঠে ১৭০ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। নির্ধারিত কুড়ি ওভার শেষে টেনেটুনে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। তাতে শেষরক্ষা হলো না। দ্বিতীয়বার টি ২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছল কিউয়িরা।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ইডেন গার্ডেন
- টি২০
- টি ২০ ওয়ার্ল্ড কাপ
- নিউজিল্যান্ড
- দক্ষিণ আফ্রিকা


