T20 World Cup | অবশেষে টস জিতলেন অধিনায়ক সূর্য, একনজরে নেদারল্যান্ডস ম্যাচে ভারতের প্রথম একাদশ
Wednesday, February 18 2026, 2:13 pm

Key Highlightsবুধবার ডাচেদের বিরুদ্ধে পুরোদস্তুর নিয়মরক্ষার ম্যাচে বিধ্বংসী ওপেনার যেমন ফর্মে ফেরার চেষ্টা চালাবেন, তেমনই দক্ষিণ আফ্রিকা যুদ্ধের প্রস্তুতি সারবে ভারতীয় দল।
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে ভারত। নেদারল্যান্ডস ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে শুধুমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে টসভাগ্য সহায় হল ভারত অধিনায়কের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন সূর্যকুমার যাদব। কুলদীপ যাদবের বদলে দলে ফিরলেন অর্শদীপ সিংহ। একনজরে ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ।
- Related topics -
- খেলাধুলা
- টি টোয়েন্টি
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট বিশ্বকাপ
- নেদারল্যান্ড


