T-20 World Cup | অজিদের বিশ্বকাপজয়ের স্বপ্ন শেষ, ম্যাচ বাতিলে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার
Tuesday, February 17 2026, 2:31 pm

Key Highlightsমঙ্গলবারের সেই ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। ফলে এক ম্যাচ বাকি থাকতে এবারের মতো বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গেল অজিদের।
চলতি টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যাত্রা শেষ হলো। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো তাদের। শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টি ২০ বিশ্বকাপের ৩২ নম্বর ম্যাচটি আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে খেলতে নেমেছিল জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড। কিন্তু, বাঁধ সাধলো আবহাওয়া। প্রবল বৃষ্টির কারণে ভেস্তে গেলো ম্যাচ। এই পরিস্থিতি দুটো দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে। আর এই পয়েন্টের জোরেই সুপার এইট পর্বের যোগ্যতা অর্জন করে ফেলল জিম্বাবোয়ে। অন্যদিকে, এই আইসিসি টুর্নামেন্ট থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- অস্ট্রেলিয়ান
- অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
- অস্ট্রেলিয়া
- টি টোয়েন্টি


