Pakistan | ১০ বার ব্যবহৃত সিরিঞ্জ পুনর্ব্যবহার! পাকিস্তানের হাসপাতালে HIV আক্রান্ত ৩৩১টি শিশু!
Wednesday, April 15 2026, 3:40 pm

Key Highlightsপঞ্জাব প্রদেশের টিএইচকিউ নামের ওই হাসপাতালে ১০ বার ব্যবহৃত সিরিঞ্জ পুনর্ব্যবহৃত হচ্ছে।
ইঞ্জেকশনে গাফিলতিতে পাকিস্তানের এক হাসপাতালে এইচআইভি আক্রান্ত ৩৩১টি শিশু! বিবিসি ওই হাসপাতালের ৩২ ঘণ্টার দৃশ্যর একটি ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে পঞ্জাব প্রদেশের টিএইচকিউ নামের ওই হাসপাতালে ১০ বার ব্যবহৃত সিরিঞ্জ পুনর্ব্যবহৃত হচ্ছে। এমনকী, একই ওষুধ থেকে আলাদা আলাদা শিশুকে ইঞ্জেকশন দেওয়ার অভিযোগও উঠেছে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়কালে পাকিস্তানের তানুসায় ৩৩১টি শিশু আক্রান্ত হয়েছে এইচআইভিতে। আর এই বিষয়ে নাকি প্রমাণ মিলেছে যে, বেশির ভাগ শিশুর আক্রান্ত হওয়ার নেপথ্যে রয়েছে ইঞ্জেকশনে গাফিলতি।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- এইচআইভি
- শিশু


