SWISS Airline | টেক-অফের সময় ইঞ্জিন বিকল হয়ে লাগে আগুন! সুইস এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহত ৬ যাত্রী!

Sunday, April 26 2026, 8:55 am
SWISS Airline | টেক-অফের সময় ইঞ্জিন বিকল হয়ে লাগে আগুন! সুইস এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহত ৬ যাত্রী!
highlightKey Highlights

শনিবার গভীর রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুরিখগামী সুইস এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে আগুন লেগে যায়।


টেক অফ করার সময় বিমানের ইঞ্জিনে সমস্যা! শনিবার গভীর রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুরিখগামী সুইস এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে আগুন লেগে যায়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, বিমানটি তখন প্রায় ১০৪ নট গতিতে ছিল। পরিস্থিতি বুঝে পাইলটরা সঙ্গে সঙ্গে টেক অফ বাতিল করেন এবং জরুরি ব্যবস্থা নিয়ে যাত্রী ও ক্রুদের এমার্জেন্সি স্লাইড ব্যবহার করে নামানো হয়। এই সময়ে ৬ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। কী কারণে এই ত্রুটি ঘটল, তা খতিয়ে দেখা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File