Swastika Mukherjee | ভোট পরবর্তী হিংসা মামলায় থানায় হাজিরা স্বস্তিকার, প্রায় এক ঘণ্টা চললো জিজ্ঞাসাবাদ
Saturday, May 23 2026, 2:38 pm

Key Highlightsপরমব্রতর পোস্টকে কেন সমর্থন করেছিলেন সেই বিষয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে আসেন।
২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ে করেছেন আইনজীবী জয়দীপ সেন। এফআইআর রজু করে আগামী সাত দিনের মধ্যে পুলিশের সামনে হাজিরা দিতে বলা হয়েছিল দুজনকে। শনিবার দুপুরে গড়িয়াহাট থানায় হাজিরা দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রায় একঘন্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে আসেন তিনি। যদিও তাঁকে কী কী প্রশ্ন করা হয়েছে তা নিয়ে নিরুত্তর অভিনেত্রী। ব্যক্তিগতভাবে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি দুজনের কেউই।
- Related topics -
- বিনোদন
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- স্বস্তিকা মুখার্জী
- পুলিশ
- কলকাতা পুলিশ
- গড়িয়াহাট
- ভোট পরবর্তী হিংসা


