Swarup Biswas | তোলাবাজির-শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস!
Thursday, June 4 2026, 5:18 pm

Key Highlightsবৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস।
বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাইকে আটক নিউ আলিপুর থানার। জানা গিয়েছে, নিগ্রহ, শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্ট অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- গ্রেফতার
- শহর কলকাতা
- রাজ্য


