Swagata Dey | প্রয়াত লোকগীতির প্রবাদপ্রতিম গায়ক স্বাগত দে, শোকের ছায়া বাংলা সঙ্গীত জগতে

Key Highlightsবিখ্যাত লোকগীতি শিল্পী স্বাগত দে প্রয়াত। বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
প্রয়াত লোকগীতির প্রবাদপ্রতিম গায়ক স্বাগত দে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর 'সোনা বন্ধু রে', 'ময়না ছলাৎ ছলাৎ', 'বিহুর এ লগন'-এর মতো গান আজও সঙ্গীত অনুরাগীদের পছন্দের তালিকায় রয়েছে। এদিন তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, 'স্বাগত দা ... গায়ক স্বাগত দে... আর নেই। কেমন যেন হয়ে গেলাম খবর টা পেয়ে..! ছোটবেলাটা ফিরে এলো... Flash Back এর মত।' সঙ্গীত শিল্পী জোজো বলেন, ‘স্বাগত’র এ ভাবে চলে যাওয়াটা খুবই আশ্চর্যের। ও যে সময়টা জনপ্রিয়তা পেয়েছে, আমি সেই সময়টা দেখেছি। আমরা একসঙ্গে শো করতাম। ও যে সাবজেক্ট নিয়ে কাজ করতো– লোকগীতি, সেই ক্ষেত্রে ওঁর মতো গায়ক বা পারফর্মার এখন বাংলায় পাওয়া যায় না। ওঁর এ ভাবে চলে যাওয়াটা অনেক বড় ক্ষতি।'
- Related topics -
- বিনোদন
- মৃত্যু
- সঙ্গীতশিল্পী
- গায়ক
- পশ্চিমবঙ্গ


