Suvendu Adhikari | ১৫ বছর পর ফের ১৫ আগস্ট শোনা যাবে মুখ্যমন্ত্রীর ভাষণ! প্রধানমন্ত্রীর পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা!

Key Highlights১৫ বছর পর ফের ১৫ আগস্ট শোনা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ।
বদলের বাংলায় এবার স্বাধীনতা দিবস উদযাপনে এবার নতুন চমক। ১৫ বছর পর ফের ১৫ আগস্ট শোনা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ। সূত্রের খবর, ১৫ আগস্ট প্রথমে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যাবে দূরদর্শনে। তারপরই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। ওইদিন রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য বিজেপি। সেই প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। শাসকদলের মত, নতুন সরকার গঠনের পর এটাই মুখ্যমন্ত্রীর সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জন-বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ। সব রাজ্যের মুখ্যমন্ত্রীই স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন। সূত্রের খবর, বৃহস্পতিবার তাঁর স্বাধীনতা দিবসের ভাষণ রেকর্ড হয়ে গিয়েছে। শনিবার অর্থাৎ ১৫ আগস্ট দূরদর্শনে প্রধানমন্ত্রীর পরই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রীর ভাষণ। উল্লেখ্য, গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের কোনও নির্দিষ্ট বার্তা রাজ্যবাসীর উদ্দেশে দেননি।


