Islampur | ট্রাকচালকদের থেকে জোরপূর্বক টাকা আদায়, পুলিশকে সাসপেন্ড করলেন শুভেন্দু!
Saturday, July 25 2026, 3:14 pm

Key Highlightsডালখোলা-চোপড়ায় ট্রাকচালকদের থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড।
ডালখোলা-চোপড়ায় ট্রাকচালকদের থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন লিশের উপর বা পুলিশের গায়ে হাত তুললে তা যেমন রেয়াত করা হবে না, তেমনই পুলিশ যদি দুর্নীতি পরায়ণ হয় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার সেই মতো কাজ। জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার ডালখোলা ও চোপড়া এলাকায় জাতীয় সড়ক ১২-এ ট্রাক চালকদের কাছ এই টাকা তোলা হচ্ছিল। রেডিয়াম নম্বর প্লেট ও অন্যান্য পরিষেবার নামে জোরপূর্বক টাকা আদায় করা হয়েছিল। এরপরই বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় মোট ৫ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- সাসপেন্ড


