Khudiram Bose | 'সিলেবাসের ৪ লাইনে আটকে রাখা হয়েছে ক্ষুদিরামকে..তা করলে হবে না', ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর!

Key Highlightsরাজ্যে পালাবদলের পর এবারই প্রথম ১১ আগস্ট, শহিদ ক্ষুদিরামের মৃত্যুদিন এভাবে পালন করা হচ্ছে।
দেশ স্বাধীনতার নেপথ্যে ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীর আত্মবিসর্জনকে স্মরণ করে তাঁর ভিটে সংস্কার নিয়ে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের ভিটেতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেশপুরের মোহবনিতে তাঁর বাসভবনে সংগ্রহশালা, গ্যালারি তৈরি হবে। থাকবে লেজার শো-র ব্যবস্থা।এছাড়া ক্ষুদিরাম বসু ও পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রাম নিয়ে যাঁরা গবেষণা করতে চান, তাঁদের থাকার ব্যবস্থাও হবে। এসব কাজের জন্য মোহবনি উন্নয়ন বোর্ডকে ৫ কোটি টাকা দান করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পর এবারই প্রথম ১১ আগস্ট, শহিদ ক্ষুদিরামের মৃত্যুদিন এভাবে পালন করা হচ্ছে। মঙ্গলবার তাঁর বাসভবনে গিয়ে একগুচ্ছ সংস্কারমূলক পরিকল্পনা ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বলেন, ‘‘সিলেবাসের ৪ লাইনে আটকে রাখা হয়েছে ক্ষুদিরামকে। তা করলে হবে না। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে তাঁর ইতিহাস ছড়িয়ে দিতে হবে। এর জন্য আমি শিক্ষাদপ্তরের কাছে আবেদন জানাচ্ছি।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী


