Assam Flood | বন্যায় বিপর্যস্ত অসমেকে সাহায্যের হাত, ১০ কোটি পাঠাল শুভেন্দু-সরকার!

Key Highlightsবন্যায় বিপর্যস্ত অসমেকে সাহায্যের হাত বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার।
বন্যায় বিপর্যস্ত অসমেকে সাহায্যের হাত বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। অসমের পাশে দাঁড়াতে বিধানসভা থেকে শুভেন্দু আগেই ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাঠানো হবে প্রতিবেশী রাজ্যে। সেই কথা মতোই অসম সরকারের কাছে ১০ কোটি পাঠাল শুভেন্দু-সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শুভেন্দু অধিকারী বার্তা দেন, “‘মানুষ মানুষের জন্য’। রাষ্ট্রবাদী সরকার সর্বদা যে কোনও প্রান্তের জনগণের পাশে, এই মন্ত্রেই আমাদের পথ চলা। অসমের এই কঠিন সময়ে বাংলার মানুষ সর্বান্তঃকরণে আপনাদের পাশে রয়েছে। পশ্চিমবঙ্গ ও অসমের আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন আগামী দিনে আরও সুদৃঢ় হোক।”অন্যদিকে, বাংলাকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ ও অসমের আত্মিক সম্পর্ককে তুলে ধরে সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লেখেন, “অসম ও পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘদিনের এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। বন্যা ত্রাণ ও পুনর্বাসনের জন্য অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার সহায়তা প্রদানের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীশুভেন্দু অধিকারী মহাশয় এবং বাংলার জনগণের প্রতি অসমবাসীর হয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অসম
- শুভেন্দু অধিকারী
- বন্যা


