Chicken Neck | ‘চিকেনস নেকে’র ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর শুভেন্দুর, শুরু নিরাপত্তা ঢেলে সাজানোর উদ্যোগ!

Tuesday, May 19 2026, 9:42 am
Chicken Neck | ‘চিকেনস নেকে’র ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর শুভেন্দুর, শুরু নিরাপত্তা ঢেলে সাজানোর উদ্যোগ!
highlightKey Highlights

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেকে’র নিরাপত্তা ঢেলে সাজানোর উদ্যোগ শুরু করলো সরকার।


রাজ্যে ক্ষমতার মসনদে বসেই সীমান্তে সিল করার নির্দেশ দিয়েছিলো বিজেপি সরকার। কাঁটাতার দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরেরও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কথা মতো এবার উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেকে’র নিরাপত্তা ঢেলে সাজানোর উদ্যোগ শুরু করলো সরকার। জানা গিয়েছে, শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দুর সরকার। ইতিমধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। যে সমস্ত জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে তা আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি। শুধু জমি নয়, ইতিমধ্যে দেশের সুরক্ষার কথা ভেবে রাজ্যের হাতে থাকে সাতটি জাতীয় সড়ক ন্যাশানাল হাইওয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File