Suvendu Adhikari | কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিলো শুভেন্দুর সরকার!
Wednesday, May 20 2026, 2:21 pm

Key Highlightsরাজ্যে বিজেপি সরকার গঠন হতেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর দু’সপ্তাহের মধ্যেই বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার ২৭ কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে দেওয়া হল। বিএসএফকে সঙ্গে নিয়েই এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ”ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ৪ হাজার কিলোমিটার। ২২০০ কিমি রয়েছে পশ্চিমবঙ্গেই। এরমধ্যে ১৬০০ কিমি কাঁটাতার রয়েছে। বাকি ৬০০ কিমি কাঁটাতার অসম্পূর্ণ।” তাঁর কথায়, আগের সরকার চাইলেই ৫৫৫ কিমি জমি দিতে পারত।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিএসএফ
- বাংলাদেশ


