Suvendu Adhikari | রাস্তার নাম পরিবর্তনের জন্য স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে কমিটি তৈরি করলেন শুভেন্দু!

Tuesday, June 23 2026, 4:39 pm
Suvendu Adhikari | রাস্তার নাম পরিবর্তনের জন্য স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে কমিটি তৈরি করলেন শুভেন্দু!
highlightKey Highlights

রাস্তার নাম পরিবর্তন নিয়ে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে একটি কমিটি গঠনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।


সম্প্রতি পার্ক সার্কাসে সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদল করে রাখা হয়েছে গোপাল মুখোপাধ্যায় রোড। এই ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির একাধিক নেতা সরব হয়েছেন। এদিন বিধানসভায় রাস্তার নাম পরিবর্তনের উল্লেখ করেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, সোহরাওয়ার্দিদের নাম থাকবে না। একইসঙ্গে রাস্তার নাম পরিবর্তন নিয়ে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে একটি কমিটি গঠনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেন,“ পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে নতুন করে নামকরণ মূল্যায়নের জন্য একটি কমিটি আমি ঘোষণা করলাম। পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ একটি কমিটির নেতৃত্ব দেবেন। আপনাদের যার যা প্রস্তাব রয়েছে, সেখানে দেবেন। আমরা সেই রাস্তাতেই চলব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File