Suvendu Adhikari | কালীঘাটে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে শুভেন্দু! ওই এলাকায় আরও বাহিনী পাঠানোর অনুরোধ বিজেপি প্রার্থীর!
Wednesday, April 29 2026, 8:08 am

Key Highlightsকালীঘাটে বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু।
দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকেই ভবানীপুরের বুথে বুথে ঘুরছেন শুভেন্দু অধিকারী। তবে কালীঘাটে বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু। অভিযোগ, ৭৩ নম্বর ওয়ার্ডের ২১৭ এবং ২১৮ নম্বর বুথের সামনে তিনি গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ এবং ‘চোর স্লোগান’ দেওয়া হয়। শুভেন্দুর অভিযোগ, বিক্ষোভকারীরা সকলেই বহিরাগত। তাঁর উপর আক্রমণের চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতিতে সেখান থেকে চলে যাওয়ার সময় ফোন করে নির্বাচন কমিশনের কাছে ওই এলাকায় আরও বাহিনী পাঠানোরও অনুরোধ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শহর কলকাতা
- কালীঘাট
- ভবানীপুর
- শুভেন্দু অধিকারী
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কর্মী
- বিধানসভা নির্বাচন


