Highrise Construction | আপাতত ১ মাস বন্ধ জি+৫ নির্মাণ, হবে বহুতলের স্বাস্থ্যপরীক্ষা! কোথায় কোথায় বন্ধ কাজ?
Friday, June 26 2026, 9:59 am

Key Highlightsগার্ডেনরিচ, তারাতলার মতো একের পর এক বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের নয়া সরকারের।
গার্ডেনরিচ, তারাতলার মতো একের পর এক বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের নয়া সরকারের। আপাতত কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালিতে নির্মীয়মাণ বেসরকারি বাণিজ্যিক বহুতলের স্বাস্থ্যপরীক্ষায় নজর শুভেন্দু সরকারের। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষার জন্য আপাতত ১ মাস বন্ধ জি+৫ নির্মাণ। নকশা বড়সড় ত্রুটি পেলে বাতিল হতে পারে বহুতলের অনুমোদন। ইতিমধ্যে ১১ সদস্যের অডিট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি জি+৫ বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষা করবে। বেশি অনিয়ম থাকলে পুরো বাতিল করে দেওয়া হবে অনুমোদন। স্বল্প ত্রুটির ক্ষেত্রে শোধরানোর সুযোগ দেওয়া হবে নির্মাণ সংস্থাকে। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষায় পাশ হলে ১ আগস্ট থেকে ফের শুরু হবে নির্মাণ।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- রাজ্য সরকার
- শুভেন্দু অধিকারী


