Suvendu Adhikari | ঠাকুরবাড়ি স্পেশাল ‘চিংড়ির পিঠে’ থেকে ইলিশ-খাসির মাংস! মুখ্যমন্ত্রীর জন্যে কী কী রাঁধলেন শান্তনু পত্নী?
Sunday, November 1 2026, 3:05 pm

Key Highlightsভোর সাড়ে ৫টা থেকে নিজের হাতেই রান্না শুরু করে দিয়েছিলেন বাগদার বিধায়ক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। কী কী রাঁধলেন তিনি?
মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বার ঠাকুরনগর ঠাকুবাড়ি মুখ্যমুন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোর সাড়ে ৫টা থেকে নিজের হাতেই রান্না শুরু করে দিয়েছিলেন বাগদার বিধায়ক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। কী কী রাঁধলেন তিনি? ঠাকুরবাড়ির নিজস্ব পদ ‘চিংড়ির পিঠে’ সহ মুখ্যমন্ত্রীর পাতে ছিল মৌরলা মাছ, ইলিশ ভাজা ও ভাপা, পমফ্রেট ভাজা, চিংড়ি-মোচার ঘণ্ট, চিংড়ির মালাইকারি, খাসির মাংস ও দেশি মুরগির মাংস। পাশাপাশি ছিল নিরামিষ ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মিষ্টি, দই এবং ছানার পায়েস। সোমা বলেন, ‘আমি প্রথমেই বলেছিলাম ঠাকুরবাড়ির স্পেশাল রান্না চিংড়ি পিঠে। আমি ভাবতে পারিনি, উনি ওটাই বেশি করে নিয়েছেন। উনি আপ্লুত।’
- Related topics -
- রাজ্য
- উত্তর ২৪ পরগনা
- দক্ষিণ ২৪ পরগনা
- মমতাবালা ঠাকুর
- রান্না বান্না
- শুভেন্দু অধিকারী
- মতুয়া
- মটন
- মুখ্যমন্ত্রী


