Suvendu Adhikary | পুজোর আগেই রাজ্যে কুইক রেসপন্স টিম! দেবীপক্ষের সূচনাতেই ৫৫২ থানায় পৌঁছবে বিশেষ গাড়ি!
Thursday, August 27 2026, 4:02 pm

Key Highlightsপুলিশমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে যে কোনও বিপর্যয়ের ক্ষেত্রে কুইক রেসপন্স করার ক্ষেত্রে লোকবল যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ প্রতি থানায় কুই রেসপন্স ভেহিকেল।
বৃহস্পতিবার লালবাজারে আয়োজিত একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে একাধিক ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর। লালবাজারে আয়োজিত বিশেষ অনুষ্ঠান থেকেই মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনাতে ব্রিগেডে পুলিশমন্ত্রীর হাত ধরে থানা প্রতি একটি করে ১১২ গাড়ি দেওয়ার ঘোষণা করা হলো। তাঁর কথায়, “জনতার দরবারে প্রচুর সাইবার ক্রাইমের অভিযোগ আসে। জমানো পুঁজি খুইয়ে পথে বসতে হচ্ছে মানুষকে।” সাইবার ক্রাইম নিয়ে আরও তৎপর হচ্ছে রাজ্য সরকার। তিনি জানান, “সিভিল ডিফেন্সে ২০০ জনের নতুন ব্রিগেড বানাচ্ছি। নাম দিয়েছি অর্জুন।” পুজোর আগেই এই বাহিনী আত্মপ্রকাশ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, “অগ্নিবীরদেরও নেওয়া হবে এই টিমে।”
- Related topics -
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- কলকাতা পৌরসভা
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- কলকাতা পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- পুলিশ কনস্টেবল
- মুখ্যমন্ত্রী
- পশ্চিমবঙ্গ


