Suvendu Adhikari | আজ মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম সফর, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু

Saturday, May 16 2026, 5:45 am
Suvendu Adhikari | আজ মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম সফর, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু
highlightKey Highlights

নন্দীগ্রাম আসন থেকে ভোটে জয়ী হলেও গত শুক্রবারই বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন।


গত শুক্রবারই নিয়ম মেনে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান এখন তাঁর সামনে বড় দায়িত্ব রাজ্যের ২৯৪টি আসন জুড়ে কাজ করার। আজ ডায়মন্ড হারবার কর্মসূচি শেষ করেই নন্দীগ্রাম যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রেয়াপাড়া পার্টি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে জনসংযোগও করবেন তিনি। নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, এলাকার উন্নয়নের কাজ আগের মতোই চলবে। এদিন সকাল থেকে জলের পাইপ বসানোর কাজ শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File