Suvendu Adhikari | 'আমার এক বছর পূর্ণ হবে…আপনারা আমায় নম্বর দেবেন'- পুরুলিয়ার সভায় দাবি শুভেন্দু অধিকারীর
Monday, August 17 2026, 1:32 pm

Key Highlightsবাংলার মানুষ সঠিক লোককেই দায়িত্ব দিয়েছে? সেটা প্রমাণ করবেন এক বছর বাদে, সোমবার পুরুলিয়ার মানবাজারে জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জাপানের সংস্থা জাইকা (JICA)-র সহায়তায় পুরুলিয়া জেলার ৯টি ব্লকে মেগা পানীয় জল প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। ১১৭৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘৯ মে আমার এক বছর পূর্ণ হবে, সে দিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসব। পরীক্ষায় আপনারা আমায় নম্বর দেবেন। ১০-এর মধ্যে ৯ না পেলে ক্ষমা স্বীকার করে নেব। কিন্তু আপনারাই বলবেন যে সঠিক লোককে, সঠিক দলকে দায়িত্ব দিয়েছি। বিশ্বাস, ভরসা রাখুন।’ এদিন রঘুনাথপুরে অমিত মেটালিকস সংস্থার লৌহ ইস্পাত কারখানার উদ্বোধনেও হাজির হন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এই সংস্থা কথা দিয়েছে জঙ্গলমহলের অদক্ষ কর্মীদের কাজ দেওয়া হবে।’
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- বিজেপি সাংসদ
- বিজেপি নেত্রী
- মুখ্যমন্ত্রী
- পুরুলিয়া


