Mamata-Suvendu | মমতার বিরুদ্ধে ভবানীপুরে শুভেন্দু, লড়বেন নন্দীগ্রামেও! একুশের পুরনাবৃত্তি দেখবে রাজ্যবাসী!
Monday, March 16 2026, 2:35 pm

Key Highlightsএকুশের নির্বাচনের পর ছাব্বিশের 'ভোট লড়াই'য়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু অধিকারী।
একুশের নির্বাচনের পর ছাব্বিশের 'ভোট লড়াই'য়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপির প্রথম দফার তালিকা প্রকাশের পর জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে লড়বেন শুভেন্দু। ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেও নন্দীগ্রামেও প্রার্থী হবেন তিনি। উল্লেখ্য, সোমবার ১৪৪ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিজেপি। যার মধ্যে ৪১ জন বর্তমান বিধায়ক রয়েছেন। তিনজন প্রাক্তন বিধায়ক রয়েছেন। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ফের খড়্গপুর সদর থেকে টিকিট পেয়েছেন।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- মমতা ব্যানার্জী
- ভবানীপুর
- নন্দীগ্রাম


