Suvendu Adhikari | প্রথমবার উত্তর দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক
Thursday, October 29 2026, 4:43 am

Key Highlightsজেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। জেলার কোথায় কোন সরকারি প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, কোথায় সমস্যা রয়েছে, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। বিশেষ গুরুত্ব পেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ১২৫ দিনের কাজ, জল জীবন মিশন এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের মতো প্রকল্পগুলি। বৈঠকে উপস্থিত থাকার কথা জেলাশাসক, পুলিশ সুপার-সহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের। দুপুর বারোটা নাগাদ রায়গঞ্জে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। রায়গঞ্জে এইমস তৈরির দাবি দীর্ঘদিনের। আলোচনায় উঠে আসতে পারে এই বিষয়টিরও।


