Suvendu Adhikari | ২৫ শে বৈশাখের সকালে শপথগ্রহন 'মুখ্যমন্ত্রী' শুভেন্দুর, ব্রিগেডমুখী বাবা-দাদা-বউদি
Saturday, May 9 2026, 5:12 am

Key Highlightsসকাল থেকেই ব্রিগেডমুখী জনতা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর থেকে দলে দলে মানুষ বিগ্রেড আসছেন।
আজ, ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে শপথ নিচ্ছেন বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভাবী মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ছেলের শপথ গ্রহণে সাক্ষী থাকতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশির অধিকারী। থাকবেন শুভেন্দুর ভাই বিধায়ক দিব্যেন্দু অধিকারী, তাঁর স্ত্রী সুতপা অধিকারী, তাঁদের কন্যা তিয়ান। ছোট ভাই কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী ও তার স্ত্রীও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। সকাল থেকেই দলে দলে ব্রিগেডমুখী জনতা।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- বিজেপি
- মুখ্যমন্ত্রী
- শপথ গ্রহণ


