21 July Report | ২১ জুলাইয়ের আগেই বড় ঘোষণা, সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!
Monday, July 20 2026, 10:15 am

Key Highlightsমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আলো দেখতে চলেছে সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট।
১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার তদন্তে কমিশন গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয় সেই কমিশন। রিপোর্টও প্রকাশ করা হয় কমিশনের তরফে। কিন্তু সেই রিপোর্টে কী সুপারিশ করা হয়েছিল, তা প্রকাশ্যে আনেনি তৃণমূল সরকার। এবার সেই রিপোর্ট প্রকাশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আলো দেখতে চলেছে সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট। রাজ্যে তৃণমূল ক্ষমতা হারানোর পর প্রথমবার ২১ জুলাই পালিত হবে আগামীকাল, মঙ্গলবার। শুধুমাত্র কলকাতাতেই তিনটি ‘২১ জুলাই’য়ের সভা হবে। দিল্লিতেও ২১ জুলাই পালন করতে চলেছে এনসিপিআই। আর সেই সভার ঠিক আগের দিন ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- ২১শে জুলাই
- শুভেন্দু অধিকারী


